ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যা

২৯ আগস্ট ২০২৪, ০৬:১৬ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
শায়লা শিকদার

শায়লা শিকদার © সংগৃহীত

ইডেন কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। বুধবার (২৮ আগস্ট) তিনি আত্মহত্যা করেন বলে কলেজের একাধিক সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীর নাম শায়লা শিকদার। তিনি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন। ঠিক কী কারণে শায়লা আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

শায়লার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক জানিয়েছেন ইডেনের একাধিক ছাত্রী। সুমাইয়া হৃদি লিখেছেন, ‘কী করলি শায়লা। নিতে পারতেছি না আর। তোকে এতো তাড়াতাড়ি কেন হারাতে হলো আমার। আমি সত্যি পারতাছি না আর।  সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছি।’

জানা গেছে, ইডেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন শায়লা। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে। সে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। এছাড়া পটুয়াখালী সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাসের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬
সকালে কফি পান কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন বিশেষজ্ঞের মত…
  • ০২ আগস্ট ২০২৬
এসইউবিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬