পদত্যাগ করলেন কুবির উপ-উপাচার্য 

২৮ আগস্ট ২০২৪, ০৫:১৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM

© সংগৃহীত

পদত্যাগ করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। বুধবার (২৮আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (মহামান্য চ্যান্সেলরের সচিব হিসেবে) বরাবর  এ পদত্যাগপত্র জমা দেন।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক চিঠিতে বলেন, যতদিন দায়িত্ব পালন করেছি অত্যন্ত নিষ্ঠার সাথে করেছি। আমার জানামতে কারো প্রতি কোনো অন্যায় করিনি, অন্যায়ের সহযোগী হইনি। সকল অন্যায়ের প্রতিবাদ করেছি এবং অনেক প্রসঙ্গে লিখিত দ্বিমত জানিয়েছি।

উল্লেখ্য, এর আগে প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবিরের পদত্যাগ নিয়ে রেজিস্ট্রার বরাবর পাল্টাপাল্টি চিঠি দিয়েছেন শিক্ষার্থীরা। গত ১২ আগস্ট প্রথমে সাধারণ শিক্ষার্থীদের একাংশ প্রো-ভিসির পদত্যাগ চেয়ে রেজিস্ট্রার বরাবর চিঠি দেন এরপর বুধবার (১৪ আগস্ট) শিক্ষার্থীদের আরেক অংশ প্রো-ভিসিকে অন্যায়ভাবে পদত্যাগ করতে বলায় প্রতিবাদ জানিয়ে রেজিস্ট্রার বরাবর চিঠি দেন।

ট্যাগ: কুবি
জবির কেন্দ্রীয় মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম
  • ৩০ জুন ২০২৬
৪৭তম বিসিএসে বুটেক্সে থেকে সুপারিশ পেলেন ১৮ শিক্ষার্থী
  • ৩০ জুন ২০২৬
ছাত্রদল নেতার আবেদনে হল সংসদ ভিপির সিট বাতিল করলেন প্রাধ্যক…
  • ৩০ জুন ২০২৬
এইচএসসি কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষিদ্ধ, গণবিজ্ঞপ্ত…
  • ৩০ জুন ২০২৬
ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু
  • ৩০ জুন ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের বেতন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্…
  • ৩০ জুন ২০২৬