ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৬ হল প্রভোস্টের পদত্যাগ

২৫ আগস্ট ২০২৪, ১০:৫৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
৬ হল প্রভোস্ট

৬ হল প্রভোস্ট © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পর এবার পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ৬টি আবাসিক হলের প্রভোস্টবৃন্দ। তারা প্রত্যেকেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। রোববার (২৫ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার বলেন, আজকে দুপুরে আমি ৬টি হল প্রভোস্টের পদত্যাগপত্র পেয়েছি। তাদের প্রত্যেকেই ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

পড়ুন: আনসারদের একাংশ পালালেন, বাকিরা হাত জোর করে চাইলেন ক্ষমা

পদত্যাগকারী প্রভোস্টবৃন্দ হলেন, সাদ্দাম হোসেন হলের অধ্যাপক ড. আসাদুজ্জামান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, শেখ রাসেল হলের অধ্যাপক ড. মুর্শিদ আলম, শেখ হাসিনা হলের অধ্যাপক ড. রেবা মন্ডল, খালেদা জিয়া হলের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শিপন মিয়া।

খালেদা জিয়া হলে প্রভোস্ট ইয়াসমিন আরা সাথী বলেন, প্রভোস্ট কাউন্সিলের সর্বশেষ মিটিংয়ে আমরা ৬টি হলের প্রভোস্ট একত্রে পদত্যাগ পত্র জমা দিয়েছিলাম। আজ প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান সেগুলো সাবমিট করেছেন। 

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, প্রভোস্ট কাউন্সিল আসলে প্রশাসনিক কোন বডি না। আমি আমার পদত্যাগপত্র জমা দিয়েছি এটা সত্য। লালন হল আর জিয়া হলের প্রভোস্ট ব্যতীত বাকিদের বাকি সবার পদত্যাগ করার কথা শুনেছি। এখন প্রত্যেকেই তার স্ব স্ব জায়গা থেকে পদত্যাগপত্র দিয়েছে। 

রাজধানীতে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট…
  • ০৫ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের ফান পোস্ট থেকে ছড়াল গুজব, ‘সত্য’ ধরে বিভ্রান্…
  • ০৫ নভেম্বর ২০২৬
বেরোবিতে উপাচার্যের কক্ষে শিক্ষক ইস্যুতে কর্মকর্তাদের মারাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950