বন্যার্তদের সেবায় অবিরাম ছুটছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাস

২৫ আগস্ট ২০২৪, ০৫:৩৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নীল বাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নীল বাস © ফাইল ছবি

কুমিল্লা ও ফেনীর বন্যার্ত মানুষদের সাহায্যার্থে ২৪ ঘণ্টাই বাস সেবা দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহণ পুল। কুমিল্লার গোমতী নদীর পাড়ে মানুষের ঘর-বাড়ি বন্যায় ভেসে যাওয়ার পর থেকে আশ্রয়হীন মানুষদের আশ্রয়কেন্দ্রে আনার জন্য বাস ব্যবহৃত হয়। এরপর বন্যা পরিস্থিতির অবনতি হলে কুমিল্লার চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, বুড়িচং এ বাস নিয়ে গিয়ে মানুষদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। 

তাছাড়া রেসকিউ টিমকে নির্দিষ্ট অঞ্চলে পৌঁছে দিচ্ছে কুবির নীল বাসগুলো। বর্তমানে বন্যার্তদের ত্রাণ সহায়তা দিতে ব্যবহার হচ্ছে বাস। ত্রাণ সহায়তা নিয়ে কুমিল্লার বন্যা কবলিত অঞ্চল ছাড়াও ফেনীর কয়েকটি অঞ্চলে বাস সেবা দিচ্ছে। ২৪ ঘণ্টাই বাসগুলো বানভাসি মানুষদের সাহায্যার্থে ব্যবহৃত হচ্ছে। 

পরিবহণ পুলের এমন সহযোগিতার কারণে বন্যার্তদের সাহায্য করতেও সুবিধা হচ্ছে শিক্ষার্থীদের। তারা জানান, কুমিল্লা, ফেনীর বন্যার্তদের পাশে দাঁড়ানোয় বড় অবদান রাখছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাস এবং পরিবহণ পুল বাস দিতে কোনো জটিলতা করছে না। বিশেষ করে ড্রাইভার এবং হেল্পার মামারা আমাদের ডাকে সারা দিচ্ছেন। নির্দিষ্ট এলাকায় ত্রাণ নেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত কাজ শেষ হচ্ছে ততক্ষণই তারা সাহায্য করে যাচ্ছেন। অনেক সময় তারাই আমাদের সাহস যুগিয়েছেন। তাদের এই উদারতা কোনোদিন ভুলব না ইন শা আল্লাহ্। আর তাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবহণ পুলের কর্মকর্তা জাহিদ জুয়েল বলেন, যেকোনো দুর্যোগে আমরা পরিবহণ দিয়ে সাহায্য করার চেষ্টা করি৷ আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের মধ্যে অন্যতম একটা শিক্ষাপ্রতিষ্ঠান। সেই দায়বদ্ধতা থেকে আমরা কাজ যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা করি। 

তিনি আরো বলেন, আমাদের ড্রাইভার সংকট থাকার পরও তাদেরকে ম্যানেজ করে আমরা কাজ করছি৷ ২৪ ঘণ্টাই তারা অভিযোগ ছাড়া কাজ করে গেছে। আমাদের কয়েকজন ড্রাইভারও ভুক্তভোগী তারপরও তারা মানুষের সাহায্যার্থে নিরলস কাজ করে যাচ্ছে। সত্যিই তারা ধন্যবাদ প্রাপ্য।

বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9