বন্যার্তদের পাশে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা

২৪ আগস্ট ২০২৪, ১০:৫২ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৯ AM
বন্যাক্রান্তদের সহায়তায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

বন্যাক্রান্তদের সহায়তায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

অবিরাম বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষ করে কুমিল্লা, ফেনী এবং নোয়াখালীতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। এই সংকটময় সময়ে, রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে বন্যাক্রান্তদের সহায়তায় এগিয়ে এসেছে।

বৃহস্পতিবার সকাল থেকেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ফান্ড সংগ্রহ শুরু হয়, যা শনিবার (২৪ আগস্ট) পর্যন্ত অব্যাহত রয়েছে। বিভাগের ভিত্তিতে, জেলা ছাত্রকল্যাণ এবং বিভিন্ন ক্লাবের উদ্যোগেও ফান্ড সংগ্রহ করা হচ্ছে।

এছাড়া ত্রাণ সামগ্রী সংগ্রহ ও প্যাকেজিংয়ের কাজও চলছে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান, এই কার্যক্রমে সকলের ঐক্য প্রয়োজন। জনবল বাড়লে কাজের গতি আরও বৃদ্ধি পাবে। তাই সকল শিক্ষার্থীর অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, আমাদের লক্ষ্য বন্যাক্রান্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করা। ক্যাম্পাসসহ আশেপাশের মহল্লা থেকে আমরা তহবিল সংগ্রহ করেছি, যেন এই বিপর্যয়ের সময় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি। এটি আমাদের জন্য একটি মানবিক দায়িত্ব।

বেইলি রোডের প্রেম নাকি টেকে না! লস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬