বন্যার্তদের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ত্রাণ সংগ্রহ

২৪ আগস্ট ২০২৪, ১০:১৭ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৯ AM
বন্যার্তদের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ত্রাণ সংগ্রহ

বন্যার্তদের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ত্রাণ সংগ্রহ © সংগৃহীত

ডম্বুর ও গজলডোবা বাঁধ পূর্বঘোষণা ছাড়াই খুলে দেয়ায় ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। এসময় বন্যা দুর্গত জনগণের পাশে দাঁড়াতে তাদের জন্য ‘গণত্রাণ’ সংগ্রহ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) সাধারণ শিক্ষার্থীরা। 

দুই দিনব্যাপি সিরাজগঞ্জের শাহজাদপুরের বিভিন্ন এলাকায় দুই দিন ধরে গণ ত্রাণ সংগ্রহ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (২২ আগস্ট) রাত পর্যন্ত সর্বশেষ হিসেব মোতাবেক সংগ্রহ হয়েছে নগদ এক লাখ ৫৮ হাজার ৪০১ টাকা। 

জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুরের দ্বারিয়াপুর বাজার, মনিরামপুর বাজার, পাবনার ভেড়া বাজারসহ স্থানীয় বিভিন্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীরা গিয়ে গিয়ে গণত্রাণ সংগ্রহ করেছে। এছাড়াও স্থানীয় বিভিন্ন মসজিদে বাদ জুমা গণ ত্রাণ সংগ্রহ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

ত্রাণ সংগ্রহকারী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন, “শাহজাদপুর ও আশেপাশের বিভিন্ন এলাকায় আমরা ত্রাণ সংগ্রহ করছি। বিভিন্ন বয়সী স্থানীয় জনগণও বন্যাকবলিতদের পাশে দাঁড়াতে তাদের সামর্থ্য মত সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন। আজ জুমার পর মুসল্লীরাও সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন।”

ত্রাণসংগ্রহে বিভিন্ন এলাকায় কাজ করা শিক্ষার্থীরা বলেন, “এই মুহূর্তে আমরা গণত্রাণ সংগ্রহ করছি। সংগ্রহ শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফেনী-নোয়াখালী-কুমিল্লাস্থ শিক্ষার্থীদের সহায়তায় বন্যাকবলিতদের নিকট ত্রাণ পৌঁছে দিব আমরা। এখন সবাইকে আহ্বান করছি, বন্যায় উদ্বাস্তু ও ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসুন।”

চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close