বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ বিএম কলেজ শিক্ষার্থীদের

২৩ আগস্ট ২০২৪, ০৯:৪৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৯ AM
বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছেন বিএম কলেজের শিক্ষার্থীরা

বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছেন বিএম কলেজের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাংলাদেশ কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীসহ কয়েকটি জেলা পানির নিচে তলিয়ে গেছে। এমন অবস্থায় বন্যা কবলিত এলাকায় সহযোগিতার ত্রাণ সংগ্রহের কাজ করছে বরিশালের বিএম কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা থেকে একের পর এক সহায়তা নিয়ে আসছে মানুষজন।

শুক্রবার (২৩ আগস্ট) বিএম কলেজে গিয়ে দেখা যায়—ত্রাণ সংগ্রহের জন্য কলাভবন-২, মসজিদ গেট, জিরো পয়েন্ট এলাকায় গণ-ত্রাণ সংগ্রহ’ বুথ বসানো হয়েছে। এ সকল বুথে বন্যার্তদের সহায়তা করার জন্য জামা কাপড়সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষ। 

এসব ত্রাণ রাখা হচ্ছে কলাভবন-২ এর নিচ তলায় ১০২ নং কক্ষে ও ডিগ্রি হোস্টেলের রিডিং রুমে।সেখানে প্রতিটি পোশাক আলাদা করে প্যাকেজিং করা হচ্ছে। এগুলো পৌঁছানো হবে বন্যা কবলিত এলাকায়। অনেকে নগদ অর্থ সহায়তাও করছেন। সেসব টাকাও হিসাব করে সংরক্ষণ করে রাখা হচ্ছে। 

আরও পড়ুন: বন্যার্তদের জন্য ঢাবি টিএসসি: এক দিনে সংগ্রহ নগদ ৮৬ লাখ টাকা ও ৩০ ট্রাক পরিমাণ খাবার ও পোশাক

বুথের স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা জানান, গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে ত্রাণ সংগ্রহের কার্যক্রম শুরু হয়। আবার শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ৮ টা পর্যন্ত কলেজের জিরো পয়েন্ট এলাকায় ত্রাণ সংগ্রহ করবেন বিএম কলেজের শিক্ষার্থীরা। 

এছাড়াও বন্যা কবলিত এলাকায় সহায়তা করার জন্য বরিশালে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘ত্রাণ তহবিল বরিশাল’ নামে একটি টিম গঠন করা হয়েছে। এ টিমের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে ত্রাণ পাঠাতে পারবেন আগ্রহীরা।

রাজধানীতে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট…
  • ০৫ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের ফান পোস্ট থেকে ছড়াল গুজব, ‘সত্য’ ধরে বিভ্রান্…
  • ০৫ নভেম্বর ২০২৬
বেরোবিতে উপাচার্যের কক্ষে শিক্ষক ইস্যুতে কর্মকর্তাদের মারাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950