ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

২২ আগস্ট ২০২৪, ০১:৫৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ AM
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা কলেজে বিক্ষোভ 

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা কলেজে বিক্ষোভ  © টিডিসি ফটো

ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির নায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মিনিটে ঢাকা কলেজের মূল ফটকের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব যায়, এরপর নীলক্ষেত মোড় ঘুরে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

বিক্ষোভে শিক্ষার্থীরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। "বন্যায় যখন মানুষ মরে আবরার তোমায় মনে পড়ে; জ্বালো রে জ্বালো; ঢাকা না দিল্লি, ঢাকা, ঢাকা! ভেঙে দাও গুড়িয়ে দাও, ভারতীয় আগ্রাসন! আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, ভারত যদি মানুষ মারে, সেভেন সিস্টার থাকবে না রে" ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 

বিক্ষোভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার অন্যতম সম্বন্বয়ক গাজী হোসাইন মাহমুদ বলেন, তোমরা(ভারত) তোমাদের আগ্রাসন বন্ধ করো, যদি তোমরা বাংলাদেশের মানুষ মারো, তাহলে আমরা সেভেন সিস্টার ধরে টান দিবো, ভারত ভেঙে খান খান হয়ে যাবে। আপনারা জানেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট ছাত্র হত্যার খুনি স্বৈরাশাসক শেখ হাসিনা কোনো দেশ আশ্রয় না দিলেও ভারত আশ্রয় দিয়েছে। আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় যে আন্দোলন গড়ে তুলছে তা এই বাংলায় ইতিহাস হয়ে থাকবে। দরকার হলে ছাত্রজনতা আমরা দ্বিতীয় বিপ্লব গড়ে তুলবো, যে বিপ্লবে আমাদের তুলনা হবে মোঘল সম্রাট বাবরের সাথে।

বিক্ষোভে শিক্ষার্থীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার অন্যতম সম্বন্বয়ক তাওহিদুল ইসলাম বলেন, ভারত কখনও আমাদের বন্ধু ছিল না। তারা সবসময় আমাদের দেশের ক্ষতি চেয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন করে গোটা বাংলাদেশকে ছাত্রসমাজ স্বাধীন করেছে। তাই যেখানে বৈষম্য সেখানে প্রতিরোধ গড়ে তুলবে ছাত্রজনতা।

বন্যার কথা উল্লেখ করে তিনি বলেন, আপনারা জানেন গত তিন ধরে নোয়াখালি, কুমিল্লা, ফেনি পানির নিচে তলিয়ে গেছে, কোনো সতর্কবার্তা ছাড়াই রাতের আঁধারে পানি ছেড়ে দেওয়া হয়েছে।ভারত সবসময় আমাদের মধ্যে ধর্ম দিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে। ইতোমধ্যে দেখেছেন কোনো হিন্দুর উপরে আক্রমণ না হলেও তাদের গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে, যেসব এলাকায় পানি ছেড়েছে ঐসব এলাকাতে সাড়ে সাত লাখ হিন্দুর বসবাস তাহলে সেসব হিন্দুর বাড়ি কি ডুবে নাই? আসলে তারা এদেশের কোনো মানুষের ভাল চায় না। তারা সবসময় বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার চেষ্টা করে। আমরা ভারতের এই আগ্রাসন রুখে দিবো ইনশাল্লাহ।

দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে আবেদন প্রায় ১০ লাখ, ফল ১৬ সেপ্টেম্বর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9