বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

২০ আগস্ট ২০২৪, ১২:৫৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৩ AM
ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া পদত্যাগ করেছেন

ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া পদত্যাগ করেছেন © ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর মঙ্গলবার (২০ আগস্ট) এ পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে তিনি বলেন, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গত ৪ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭৯.২৫.১৯১.১১.৮২ মোতাবেক প্রজ্ঞাপনের মাধ্যমে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করি। বর্তমানে আমার ব্যক্তিগত ও পারিবারিক কারণে অদ্য ২০ আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

আরো পড়ুন: ৫ম গণবিজ্ঞপ্তি: ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগের সুপারিশে সম্মতি মন্ত্রণালয়ের

এ অবস্থায় তাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি। এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। তারা ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্য ও প্রক্টর আবদুল কাইউমের পদত্যাগের দাবি জানান।

বাবা-মায়ের স্মৃতি ধরে রাখতে গড়ে তুলেছেন ৭৫ প্রজাতির আমের বা…
  • ৩০ জুন ২০২৬
‘তালিকাটা করায়ে ফালান, শিবির যে কয়টা আছে যা আছে— সব বের করে…
  • ৩০ জুন ২০২৬
১-১২তম নিবন্ধনধারীদের নিয়ে সর্বশেষ যা জানাল মন্ত্রণালয়
  • ৩০ জুন ২০২৬
‘ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন’, মির্জা ফখরুলকে জা…
  • ৩০ জুন ২০২৬
ভিসির ক্ষমতা কমাতে গঠিত নিয়াজ প্রশাসনের সেই এসএমটি বাতিল সি…
  • ৩০ জুন ২০২৬
বড় হচ্ছে ঢাকা, ছোট হচ্ছে দুই জেলা
  • ৩০ জুন ২০২৬