ছাত্রত্ব বাতিল হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর

২০ আগস্ট ২০২৪, ১০:৩১ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৩ AM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছেন সিন্ডিকেট কমিটি। শৃঙ্খলা কমিটির সুপারিশে সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিন্ডিকেট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আরেক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সাল মাহমুদ এ তথ্য জানিয়েছেন। ছাত্রত্ব বাতিল হওয়া দুই শিক্ষার্থী হলেন- ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব উদ্দিন পাটোয়ারী রিফাত ও তানজিদুল হক মঞ্জু। আর বহিষ্কার হওয়া শিক্ষার্থীর ইংরেজি বিভাগের আহাদ খান রাফি। সভায় সিন্ডিকেটের সদস্যরা অনলাইনে যুক্ত ছিলেন।

মো. ফয়সাল মাহমুদ জানান, ইংরেজী বিভাগের শিক্ষার্থী মুকুল আহমেদকে নির্যাতনের ঘটনায় শৃঙ্খলা কমিটি দু’জনের ছাত্রত্ব বাতিল ও একজনের বহিষ্কারের সুপারিশ করে। সোমবার সন্ধ্যায় ৮৬তম বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন: ‘গুলি করলে মরে একটা’ বলা সেই ডিসিকে হেফাজতে নিল পুলিশ

জানা গেছে, ইংরেজি ১০ম ব্যাচের কিছু শিক্ষার্থী ১১তম ব্যাচকে র‍্যাগ দেয়। এ কারণে ১০ম ব্যাচের মেসেঞ্জার গ্রুপে মুকুল লেখেন, কিছু শিক্ষার্থীর জন্য ব্যাচের বদনাম হবে। এ কারণে গত ১২ অক্টোবর মঞ্জু তাকে তুলে বঙ্গবন্ধু হলের কক্ষে নিয়ে মারধর করে। এতে তার হাত ভেঙে অজ্ঞান হয়ে যান। পরে তার রুমমেটরা উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে।

শিক্ষার্থী মুকুল আহমেদ বলেন, এ ঘটনার বিচার না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতো। কারও জীবন চলে যেতে পারবো।

‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে আবেদন প্রায় ১০ লাখ, ফল ১৬ সেপ্টেম্বর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9