তিতুমীরের আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার দাবিতে মোমবাতি প্রজ্বলন

১৯ আগস্ট ২০২৪, ১০:৫০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৩ AM
মোমবাতি প্রজ্বলন

মোমবাতি প্রজ্বলন © টিডিসি ফটো

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থীদের স্মরণে এবং কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার দাবিতে সরকারি তিতুমীর কলেজে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় কলেজটির শহিদ মিনারে এ মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে তিতুমীর কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। বক্তারা কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য আহ্বান জানান।

শিক্ষার্থীরা বলেন, আমাদের সহপাঠীরা যেভাবে আহত হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। তাদের সুচিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। শুধু অর্থ নয়, মানসিকভাবে তাদের পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব।

তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, কোটা আন্দোলনে, বিশেষ করে ১৯ জুলাইয়ের ঘটনায়, অনেক শিক্ষার্থী আহত হয়। আমরা তাৎক্ষণিকভাবে এই তথ্য জানতে পারিনি। পরবর্তীতে বিভিন্ন সূত্র থেকে খবর পেয়ে আমি নিজে হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছি। 

তিনি আরো বলেন, কলেজ থেকে তাদের চিকিৎসার জন্য কিছু অর্থ সংগ্রহ করা হয়েছে এবং এলামনাইসহ বিভিন্ন মাধ্যম থেকেও সহায়তা আসবে। এছাড়াও সরকার আহত শিক্ষার্থীদের সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছেন। আমাদের সাহায্য কার্যক্রম চলমান থাকবে।

টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে আবেদন প্রায় ১০ লাখ, ফল ১৬ সেপ্টেম্বর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9