ইবির হল থেকে গ্রেনেড, আগ্নেয়াস্ত্র, বুলেট ও মদের বোতল উদ্ধার

১৬ আগস্ট ২০২৪, ০৫:৫৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৮ AM
উদ্ধারকৃত অস্ত্র

উদ্ধারকৃত অস্ত্র © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র হলে ছাত্রলীগের দখল করা রুমগুলোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গ্রেনেড, দেশীয় আগ্নেয়াস্ত্র, বুলেটসহ মদের বোতল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জিনিস সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ আগস্ট) বেলা ৫ টার দিকে মেইনগেটের সামনে ক্যাপ্টেন সোহানুর রহামানের নিকট হস্তান্তর করেন তারা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্ধারকৃত জিনিসগুলোর মধ্যে রয়েছে, দেশীয় আগ্নেয়াস্ত্র ১টি, গ্রেনেড ১টি, বুলেট ৬টি, চাপাতি, হকিস্টিক, চাইনিজ কুড়াল, মার্বেল ৩০০ পিছ, বোমা (পটকা) ৩ প্যাকেট, ককটেল বারুদ ৫০০ গ্রাম, চাপাতি ৫ টি, রামদা ২০ টিসহ মদের বোতল এবং কনডম। 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলোর ছাত্রলীগের রুমগুলোতে অস্ত্র আছে সন্দেহে অনিরাপদ বোধ করে তল্লাশি চালান শিক্ষার্থীরা। এ সময় রুমগুলো থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, কনডম, গ্রেনেড, আগ্নেয়াস্ত্রসহ মোদেরবোত পান তারা। এটি প্রথম দফায় পাওয়া গেছে বলে জানান তারা। এ ছাড়া দ্বিতীয় দফায় তারা হলগুলোর রুমগুলোতে তল্লাশি করবেন বলে জানান শিক্ষার্থীরা। 

এবিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হল অভিযান শেষে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জিনিসপত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি।  অভিযান অব্যাহত থাকবে।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9