বেরোবির আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

১৮ জুলাই ২০২৪, ১২:২০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM
বেরোবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বেরোবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ © ফাইল ফটো

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সায়েকুজ্জামান ফারুকীকে প্রধান করে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের এ কমিটি।

এদিকে  মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করে পুলিশের ওপর হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ এনে তাজহাট থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন থানার উপপরিদর্শক (এসআই) বিভুতি ভূষণ।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সকাল ৯টার দিকে পুলিশের উপস্থিততে জানাজা শেষে সকাল ১০টার দিকে নিহত আবু সাঈদের দাফন সম্পন্ন হয়েছে। তার সহপাঠী, বন্ধু ছাড়াও শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়রা জানাজায় অংশ নেন।

আবু সাঈদের মৃত্যুর ঘটনায় পুলিশকে দায়ী করে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার দুপুরে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটকে ‘শহিদ আবু সাঈদ তোরণ’ নামে নামকরণ ছাড়াও ৬ দফা দাবিতে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।

আরো পড়ুন: ব্র্যাক শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

কোটা সংস্কার আন্দোলনকারীরাদের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ, অবিলম্বে নির্বিচারে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত আবু সাঈদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটকে ‘শহীদ আবু সাঈদ তোরণ’ নামে নামকরণ করতে হবে। সেই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানান তারা।

এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
  • ০৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনসেবায় যুক্ত হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ার বালিতে কিউএস হায়ার এডুকেশন সামিট: এশিয়া প্যাসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950