পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত

১৬ জুলাই ২০২৪, ০৩:৫৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
নিহত আবু সাঈদ

নিহত আবু সাঈদ © সংগৃহীত

কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক ছাত্র নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তার বয়স ২৫ বছর। আজ মঙ্গরবার দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহত আবু সাঈদ ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়টির কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল থেকে দেয়া মৃত্যুর প্রমাণপত্র

তিনি বলেন, আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু হতাহতও হয়েছেন বলে তিনি জানান।

এদিকে, রংপুর মেডিকেল কলেজ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা হয়, নিহত আবু সাঈদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে কোটা আন্দোলনকারীরা রংপুর শহর হয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে অবস্থান নিলে সেখানে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল রাবার বুলেট ছুড়ে। এসময় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবু সাঈদ। এসময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে জানা গেছে।

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন কমাতে শুধু ক্যালরি কমালেই হবে না, গুরুত্ব দিতে হবে খাবা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই যুক্তরাজ্যের ইউসিএলের ডিগ্রি: ৫৫ অনলাইন কোর্সে বিন…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬