ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

২৫ অক্টোবর ২০১৮, ০৫:০০ PM

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। ক্যাম্পাসের পার্শ্ববর্তী হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বৃহস্পতিবার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় ক্যাম্পাসের পাশ্ববর্তী ইউনিয়নের প্রায় ৩০০ জন মানুষ রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন করেন ‘তারুণ্য’র সভাপতি আরমান রেজা জয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মহিউদ্দীন, তারুণ্য’র সাধারণ সম্পাদক তাইয়েব হাসান জনিসহ সংগঠনটির সদস্যরা।

এর আগে সংগঠনটির সদস্য ওয়ালী উল্লাহর সঞ্চালনায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মহিউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরকার আখতারুজ্জামান টগর, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদের সচিব অলিউল কালাম আজাদ, কুষ্টিয়া ম্যাটসের প্রতিনিধি ফয়সালুর রহমান প্রমুখ।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950