ইবির ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর আহ্বায়ক আলো, সদস্য সচিব হেনা

২৩ অক্টোবর ২০১৮, ১০:৫২ AM
আহ্বায়ক আলমগীর হোসেন আলো (ডানে) এবং সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল (বামে)

আহ্বায়ক আলমগীর হোসেন আলো (ডানে) এবং সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল (বামে) © টিডিসি ফটো

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ ৮ বছর পর সোমবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান স্বাক্ষরিত ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটিতে বাংলা বিভাগের আলমগীর হোসেন আলোকে আহ্বায়ক এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের আবু হেনা মোস্তফা কামালকে সদস্য সচিব করা হয়। একই সাথে আগামী দুই মাসের মধ্যে সকল আবাসিক হল ও অনুষদের পূর্ণাঙ্গ কমিটি এবং তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটিতে ইমরান হোসেন এবং মোরশেদ হাবিবকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, কামরুল হাসান অনিক, মিজানুর রহমান লালন, আব্দুর রহিম সরদার, মিজানুর রহমান, সাবেকুন নাহার, মনোয়ারুল কবির তনু, মুহাম্মাদ আলী সবুজ, হুমায়ুন কমির, ওমর ফারুক, মাহফুজুর রহমান, রিয়ন মিয়া, আল ফাহিম, জয়নুল আবেদিন, মাহমুদুল হাসান, নাহিদ হাসান,সোহেল রানা, মাহফুজ নাবিল।

এ বিষয়ে নতুন কমিটির আহবায়ক আলমগীর হোসেন বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সকল ইউনিটে কমিটি গঠন করা হবে। একই সাথে মুক্তিযোদ্ধার সন্তানদের সকল স্বার্থ রক্ষায় আমরা রাজপথে সরব থাকব আমরা।’

 

 

কয়লা কেলেঙ্কারির অভিযোগে তদন্ত, পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬