জবিতে দুই অনুষদে নতুন ডিন

১৩ জুন ২০২৪, ১০:৩২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৭ PM
অধ্যাপক খ্রীষ্টিন রিচার্ডসন ও অধ্যাপক ড. পরিমল বালা

অধ্যাপক খ্রীষ্টিন রিচার্ডসন ও অধ্যাপক ড. পরিমল বালা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদে সহযোগী অধ্যাপক খ্রীষ্টিন রিচার্ডসন ও বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. পরিমল বালাকে নতুন ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহর মেয়াদ আগামী ১৫ জুন শেষ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ২২(৫) ধারা মোতাবেক ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক খ্রীষ্টিন রিচার্ডসনকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আগামী দুই বছরের জন্য তাকে ডিন নিযুক্ত করা হলো।

অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের বর্তমান ডিন এর মেয়াদ ১৫ জুন শেষ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালা-কে পরবর্তী  দুই বছরের জন্য বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।

জানা গেছে, এই আদেশ ১৬ জুন থেকে কার্যকর হবে এবং তারা উভয়ে বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলেও পৃথক দুটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন-লা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
  • ০৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950