১৯ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি, খোলা থাকবে হল

০৪ জুন ২০২৪, ১১:৫৩ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
১৯ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি

১৯ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি © ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) গ্রীষ্মকাল অবকাশ ও ঈদুল-আজহা উপলক্ষে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে। তবে প্রতিবারের মতো এবারও চাকরীপ্রার্থী শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হল খোলা থাকবে।

জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আগামী বুধবার ৫ জুন থেকে রবিবার ২৩ জুন পর্যন্ত ক্লাস এবং বুধবার ৫ জুন থেকে বৃহস্পতিবার ২০ জুন পর্যন্ত অফিস বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৩ জুন অফিস ও ২৪ জুন ক্লাস পরীক্ষা যথারীতি চলবে।

আরও পড়ুন: ১৯ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খোলা থাকবে হল

আবাসিক হলের ব্যাপারে জানতে চাইলে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট শাহীনুর রহমান বলেন, প্রতিবারের মতো চাকরীপ্রার্থী শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হল খোলা থাকবে।

 
নবম পে-স্কেল: বড় সুখবর পেতে পারেন নিম্ন গ্রেডের চাকরিজীবীরা
  • ০১ জুলাই ২০২৬
হাঁটলেই পায়ে ব্যথা, দৌড়ালেই গোড়ালিতে টান? স্বস্তি দিতে পারে…
  • ০১ জুলাই ২০২৬
ডিএমপির আরও ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২ পুলিশ লাইনস গঠনের সি…
  • ০১ জুলাই ২০২৬
কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে বড় স্বস্তি
  • ০১ জুলাই ২০২৬
অভিন্ন প্রশ্নে কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, মানতে হ…
  • ০১ জুলাই ২০২৬
ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্…
  • ০১ জুলাই ২০২৬