সনদ জালিয়াতি: বাউবি শিক্ষার্থীদের ‘ইন্টিমেশন’ জমা নিচ্ছে না বার কাউন্সিল

১৯ মে ২০২৪, ০২:৪২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM
লোগো

লোগো © ফাইল ফটো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এলএলবি সম্পন্ন করা কোন শিক্ষার্থীর ‘ইন্টিমেশন’ জমা নিচ্ছে না বাংলাদেশ বার কাউন্সিল। এ ঘটনায় এলএলবির শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছেন। সনদ বিক্রি ও জালিয়াতির ঘটনা গণমাধ্যমে উঠে আসার পর থেকে ইন্টিমেশন জমা নেওয়া হচ্ছে না বলে জানা গেছে। 

এ বিষয়ে বাউবির এলএলবি প্রথম ব্যাচের শিক্ষার্থী এস এম সালাউদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি ইন্টিমেশন জমা দিতে বার কাউন্সিলে গিয়েছিলাম। কিন্তু তারা ইন্টিমেশন জমা নিচ্ছে না। তারা বলেছে; যেহেতু আপনাদের বিশ্ববিদ্যালয়ে আমরা সনদ জালিয়াতি ও বিক্রির ঘটনা গণমাধ্যমে দেখেছি তাই এর সুষ্ঠু তদন্ত না আসা পর্যন্ত আমরা আপনাদের সকল শিক্ষার্থীর ইন্টিমেশন কার্যক্রম স্থগিত রেখেছি।

আরও পড়ুন: বাউবিতে সনদ জালিয়াতির ঘটনায় ডিনসহ অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ

এ বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাহী কমিটির সদস্য মোখলেছুর রহমান বাদল ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেহেতু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এলএলবি সনদ বিক্রি ও জালিয়াতির তথ্য গণমাধ্যমে উঠে এসেছে তাই আমরা আপাতত বাউবি শিক্ষার্থীদের ইন্টিমেশন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আইন অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিল যে কোন বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে পড়ানোর কার্যক্রম ও ফলাফল তদারকি করার সর্বোচ্চ ক্ষমতা রাখে। আমরা বাউবির এই বিষয় নিয়ে অনুসন্ধান করবো।

জানতে চাইলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক নাসিমা বানু দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটা আমার এখতিয়ারের মধ্যে নয়। এই বিষয়টা উপাচার্য ও উপ-উপাচার্য (শিক্ষা) দেখভাল করছেন।

শিক্ষার্থীদের ইন্টিমেশন বার কাউন্সিলে জমা না নেওয়ার বিষয়ে জানতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহবুবা নাসরিনকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

 
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9