২৪ বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হতে পারে আগস্টে

১৮ মে ২০২৪, ০৮:৩২ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন অধ্যাপক সাদেকা হালিম

গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন অধ্যাপক সাদেকা হালিম © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস আগস্ট মাসে শুরু হতে পারে। আগামী ২০ মে থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে।

শনিবার (১৮ মে) গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত ফেসবুক লাইভে এ তথ্য জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘আগামী ২০ জুলাইয়ের মধ্যে আমাদের ভর্তি কার্যক্রম শেষ হবে। এরপর আমরা ক্লাস শুরু করবো। এবার চারটি মাইগ্রেশনের সুযোগ দেওয়া হবে। এর মধ্যে আমরা সকল কার্যক্রম শেষ করবো। আগস্টের শুরুতে আমাদের ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে। তবে ২০ জুলাইয়ের পর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস শুরু করতে পারবে।’

এর আগে গত ২৭ এপ্রিল (এ ইউনিট-বিজ্ঞান), ৩ মে (বি ইউনিট-মানবিক) এবং ১০ মে (সি ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশিত হয়।

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে ভোটার তালিকা সংশোধনসহ যেসব বিল পাস হলো
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রূপান্তরের এই মুহূর্তে আমাদের …
  • ০৬ এপ্রিল ২০২৬
close