স্থানীয়দের মারধরের শিকার হয়ে হাসপাতালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ ছাত্র

১৩ মে ২০২৪, ১২:৩৫ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM
ববি শিক্ষার্থীদের উপর হামলা

ববি শিক্ষার্থীদের উপর হামলা © সংগৃহীত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় যুবকদের বিরুদ্ধে। হামলায় চারজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা যায়। তাদেরকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। 

রোববার (১২ মে) রাতে বরিশাল শহরের বাংলাবাজারের খালেদাবাদ  কলোনীতে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজন যুবক এ হামলা করেন বলে জানান ভুক্তভোগী। আহত শিক্ষার্থীরা হলেন আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব মুন্সী, ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার কবির সান ও একই ব্যাচের শিক্ষার্থী জোবায়ের ও সালেমীর হোসেন।

জানা যায়, আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোবায়ের রহমান পড়াতে যান বাংলাবাজারে। পরে টিউশনি থেকে এসে ওই এলাকায় চা সিগারেট খেতে যায় জোবায়ের। স্থানীয়রা জিজ্ঞাসা করে সেখানে এভাবে তিনি কেন সিগারেট খাচ্ছেন। একপর্যায়ে ওই শিক্ষার্থীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে স্থানীয় যুবকেরা।

পরে মারধরের শিকার হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়ের।জোবায়ের বন্ধুদের খবর দিলে তাদেরকেও আটকিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শীর একটি সূত্রমতে, টিউশনি করানো শেষে চায়ের দোকানে বসে সিগারেট খাচ্ছিলেন জোবায়ের। একপর্যায়ে তাদের মধ্যে কি একটা ঝামেলা চলছিলো। পরে ওই শিক্ষার্থীর ১০-১৫ জনের বন্ধুরা আসে। স্থানীয় যুবক ও তাদের মধ্যেও মারামারি হয়। একপর্যায়ে কয়েকজনকে আটকে রেখে বেধরক মারধর করেন স্থানীয় কয়েকজন যুবক।

আইন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সান বলেন, বন্ধুকে মেরেছে এলাকার বখাটেরা শুনে আমরা সেখানে গিয়েছিলাম। আমরা কথা বলতে গেলে আমাদের বেধে রেখে বেধরক পেটানো শুরু করে। পরবর্তীতে আমাদের একজনকে আটকে রেখে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়া হয়। যা এখনো ওরা সেটি ফেরত দেয়নি। বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আব্দুল কাইউম বলেন, আমি শুনেই আহত শিক্ষার্থীদের দেখতে মেডিকেলে ছুটে গিয়েছি। বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে

অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9