কাল বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছেন শিক্ষামন্ত্রী

০৮ মে ২০২৪, ০৯:৪২ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM
শিক্ষামন্ত্রী ও বরিশাল বিশ্ববিদ্যালয় লোগো

শিক্ষামন্ত্রী ও বরিশাল বিশ্ববিদ্যালয় লোগো © টিডিসি ফটো

বৃহত্তর বরিশালের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক ‘আঞ্চলিক ইতিহাস সম্মেলন-২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর। আগামীকাল বৃহস্পতিবার (৯ মে) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সম্মেলন শুরু হবে।

বাংলাদেশ ইতিহাস সমিতি ও বরিশাল বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। বিশেষ অতিথি থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

এছাড়া মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আশুতোষ অধ্যাপক ড. অমিত দে।

বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরমা জাকারিয়া চৌধুরী। 

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ অনেকেই উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, দিনব্যাপী এই সম্মেলনে বরিশালের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা করা হবে। সম্মেলনে একাধিক প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬
জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৬ এপ্রিল ২০২৬
ছাত্রীর মরদেহের পাশে চিরকুট, বাবার মামলায় ঢাবি শিক্ষক গ্রেপ…
  • ২৬ এপ্রিল ২০২৬
মহাখালীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ২৬ এপ্রিল ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে বিভ্রান্তিকর তথ্য,…
  • ২৬ এপ্রিল ২০২৬