স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

০৭ মে ২০২৪, ০২:৪২ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৪ PM
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

ফিলিস্তিনে ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় আমেরিকার বিশ্ববিদ্যালয়সমূহে চলমান 'ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট' এর প্রতি গণসংহতি প্রকাশ করা হয়। 

মঙ্গলবার (৭ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের গাজায় গণহত্যা বন্ধ কর, ফিলিস্তিনি শিশু হত্যা আর নয় ও আমরা ফিলিস্তিনদের পক্ষে প্রভৃতি ইসরাইল বিরোধী প্ল্যাকার্ড হাতে অংশ নিতে দেখা যায়। এতে বিভিন্ন বিভাগের ২০০ শতাধিক শিক্ষার্থী নেন। 

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, যারা মানবতার কথা বলে তারাই আজ বর্বরতার পক্ষে অবস্থান নিয়েছে। আমেরিকা আজ ফিলিস্তিনের স্বাধীনতা চাওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অনবরত তাদের গ্রেপ্তার করছে আমেরিকান প্রশাসন। তাই আমরা আমেরিকার বিশ্ববিদ্যালয়সমূহে চলমান আন্দোলনের সাথে আমরা একাত্মতা পোষণ করছি। অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলী বর্বর হত্যাকাণ্ড বন্ধের দাবি জানাচ্ছি। এই নির্মম গণহত্যা বন্ধ করতে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। 

আল হাদিস বিভাগের শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ বলেন, জাতিসংঘ ও বিশ্ব নেতারা ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হলেও ফিলিস্তিনে চলমান হত্যাকান্ডের বিষয়ে নিশ্চুপ। অথচ ইসরাইলি বাহিনীর বর্বর আক্রমণে হাজার হাজার ফিলিস্তিনী প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন। ফিলিস্তিনিদের এই ন্যায্য অধিকারের বিষয়ে তারা কোন মন্তব্য করছে না। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে অবিলম্বে ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবি জানাচ্ছি।

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ ৯ জুলাই!
  • ০১ জুলাই ২০২৬
এইচএসসির খাতা দেখায় অনিয়ম, শাস্তির আওতায় আসছেন শিক্ষকরা
  • ০১ জুলাই ২০২৬
৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি,…
  • ০১ জুলাই ২০২৬
দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্…
  • ০১ জুলাই ২০২৬
যানজট নিরসনে মহাখালী-গাবতলীসহ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থা…
  • ০১ জুলাই ২০২৬
বিশ্ব বাজারে রেকর্ড পরিমাণে কমল স্বর্ণের দাম 
  • ০১ জুলাই ২০২৬