স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে বেরোবি ছাত্রলীগের সমাবেশ

০৬ মে ২০২৪, ০২:২৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM
বেরোবি ছাত্রলীগের সমাবেশ

বেরোবি ছাত্রলীগের সমাবেশ © টিডিসি ফটো

ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে বিশ্বব্যাপী শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ।
 
আজ সোমবার ( ৬ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামিম, সহ-সভাপতি তন্ময়, তানভির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর, নেসার উদ্দীন, রাকিবুল হাসান রুপমসহ ছাত্রলীগের প্রায় ২ শতাধিক নেতাকর্মী।

কর্মসূচীর অংশ হিসেবে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সংহতি ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে এক পদযাত্রা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিডিয়া চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে বিশ্বিবদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামিমের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি পোমেল বড়ুয়া।

ট্যাগ: বেরোবি
বিদায়ী অর্থবছরে রেকর্ড মুনাফা করল চট্টগ্রাম বন্দর
  • ০১ জুলাই ২০২৬
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন
  • ০১ জুলাই ২০২৬
কেপ ভার্দে লড়াইয়ের আগে শেষ মুহূর্তে পরিকল্পনা বদল আর্জেন্টি…
  • ০১ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, পদায়ন ৪ জেলায়
  • ০১ জুলাই ২০২৬
গেজেটের আগেই ইনক্রিমেন্ট, নতুন পে-স্কেলের সুবিধা পাচ্ছেন না…
  • ০১ জুলাই ২০২৬
ফ্রান্সের কাছে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা
  • ০১ জুলাই ২০২৬