অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গবেষণা করবে খুবি ও শাবিপ্রবি

০৬ মে ২০২৪, ১২:০৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM
খুবি ও শাবিপ্রবির সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

খুবি ও শাবিপ্রবির সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান © সংগৃহীত

আর্থ-সমাজিক ক্ষেত্রে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যৌথ গবেষণার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। রোববার (৫ মে) বিকেলে উপাচার্যের কার্যালয়ে এ আয়োজন করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক অমিত রায় চৌধুরী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক আমিনা পারভীন এতে স্বাক্ষর করেন। 

পরে স্বাক্ষরিত এমওইউ’র কপি খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ হোসেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ’র উপস্থিতিতে উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ হোসেন খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে উল্লেখ করে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। 

তিনি বলেন, শিক্ষা ও গবেষণায় এ বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি আজ দৃশ্যমান। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিন ওবিই কারিকুলা অনুসরণ করে পাঠদান ও পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। আধুনিক যন্ত্রপাতি সম্বলিত কেন্দ্রীয় গবেষণাগার করা হয়েছে, যার আইএসও সার্টিফাইডের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলোর অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে কাজ করা হচ্ছে। এ ছাড়া ৯২ শতাংশ ফাইলের কাজ ডি-নথি সম্পন্ন হচ্ছে। 

উপাচার্য খুবির সাথে শাবিপ্রবির চলমান বিভিন্ন কোলাবরেটিভ রিসার্চের কথা উল্লেখ করেন। একই সাথে এ এমওইউ স্বাক্ষরের ফলে শিক্ষা-গবেষণা ও প্রকাশনায় পারস্পরিক সহযোগিতাসহ আর্থ-সমাজিক ক্ষেত্রে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যৌথ গবেষণার সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষা ও গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়েছে। খুবি ও শাবিপ্রবি একে অন্যের শুভাকাঙ্ক্ষী। খুবির সাথে শাবিপ্রবির কোলাবরেটিভ রিসার্চ রয়েছে। এ এমওইউ স্বাক্ষরের ফলে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক ক্ষেত্রে যৌথ শিক্ষা ও গবেষণা কাজের সুযোগ সৃষ্টি হলো। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং ভাইস-চ্যান্সেলরের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অধ্যাপক অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস, স্থাপত্য ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম, ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন, রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সেহরীশ খান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. লস্কার এরশাদ আলী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম ফিরোজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী প্রমুখ।

আরো পড়ুন: ঢাবি অধ্যাপক নাদির জুনাইদকে রক্ষার চেষ্টা চলছে, অভিযোগ শিক্ষার্থীদের

এ এমওইউ স্বাক্ষরের ফলে আর্থ-সামাজিক ক্ষেত্রে পিছিয়ে পড়া, উপজাতি ও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, দলিত সাহিত্য ও সংস্কৃতি ইত্যাদি বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি হলো। স্বাক্ষরিত এমওইউতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে প্রকাশনা এবং অন্যান্য উপযুক্ত কার্যক্রমসহ যৌথ গবেষণা, ল্যাবরেটরি, একাডেমিক এবং গবেষণা সুবিধার পাশাপাশি অবকাঠামো প্রদান, একাডেমিক ও গবেষণা বৃদ্ধির জন্য প্রশাসনিক সহায়তা, পরামর্শদাতা, পরামর্শ ও সহায়তা প্রদান, সম্ভাব্য পারস্পরিক একাডেমিক ও গবেষণা আগ্রহের ক্ষেত্র শনাক্তকরণ, সম্ভাব্য গবেষণার সুযোগ চিহ্নিতকরণ ও কার্যক্রমকে এগিয়ে নেওয়ার উদ্যোগ, তথ্যের প্রচার ও কর্মী এবং শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। 

এ ছাড়া শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিময়, একাডেমিক ও গবেষণা বিষয়ক যৌথ সেমিনার, সিম্পোজিয়া, সম্মেলন, সংক্ষিপ্ত কোর্স ও মিটিং আয়োজন. শিক্ষাদান, শিক্ষার্থীদের উন্নয়ন ও গবেষণা কার্যক্রমের উন্নয়ন সম্পর্কিত তথ্য বিনিময়ের বিষয়ও স্বাক্ষরিত এমওইউতে উল্লেখ রয়েছে। পরে খুবি এবং শাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারসহ ক্যাম্পাসের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। 

এর আগে শাবিপ্রবির ভাইস-চ্যান্সেলরকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান খুবির ভাইস-চ্যান্সেলর। এ সময় তিনি তাঁকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।

৬৪ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ কবে, জানাল ইসি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে সভার গুঞ্জন, যা জানা যাচ্ছে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবিপ্রবিতে অনুষ্ঠিত হলো জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘উচ্ছ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হল সংসদের কাজে বাধা-সিট বণ্টনে অস্বচ্ছতা, প্রভোস্টকে আটকে …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-সাদ্দাম-ইনানসহ ৭ আসামির ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ডাকস…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9