নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাউল ও লোকগানের কর্মশালা

০২ মে ২০২৪, ০৯:৫৯ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM
ভাব গানের আসর

ভাব গানের আসর © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব সংস্কৃতিতে বাংলাদেশের বাউল ও লোকদর্শন’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী বাউল ও লোকগানের কর্মশালা। কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি বাউল শফি মন্ডল। 

সোম ও মঙ্গলবার (২৯ ও ৩০ এপ্রিল) দুই দিনব্যাপী আলোচনা সভা, প্রশিক্ষণ কর্মসূচি ও রাতে ভাব গানের আসরের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর কর্মশালাটির উদ্বোধন করেন। তিনি বলেন, আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সংকট হচ্ছে প্রশান্তির সংকট। মানুষের ভেতরে শান্তি নেই, বাকি সব আছে। বাউলেরা সেই প্রশান্তিই খোঁজে। তারা মনের প্রশান্তি খুঁজে দেয়।

তিনি বলেন, আজকে পাশ্চাত্য যে অভিঘাত, এই অভিঘাত থেকে বাউল সাধকরা আমাদের মুক্তি দিতে পারে। তাদের যে দর্শন এই দর্শনকে দেখবার জন্য, উপলব্ধি করবার জন্য বিদেশ থেকে লোক আসছে। এই বাউল আমাদের নিজস্ব সম্পদ। যে সম্পদ দিয়ে আমরা সারা বিশ্বে পরিচিত হতে পারি।

সংগীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. শহীদুল ইসলাম।

গানের দর্শন নিয়ে আলোচনা করেন সঙ্গীত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. জাহিদুল কবীর, লেখক-গবেষক রুবেল সাইদুল আলম ও  মো. তাজউদ্দিন।

দুই পর্বের অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে ভাব গানের আসরটি পরিবেশিত হয় বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে। এসময় সংগীত পরিবেশন করেন বাউল শফি মন্ডল, অধ্যাপক ড. জাহিদুল কবির, রুবেল সাইদুল আলম, সরদার হীরক রাজা, প্রকৌশলী মোহাম্মদ খাইরুজ্জামান সবুজ, দিতি সরকার, মিজানুর রহমান ভূট্টো এবং সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা।

সংগীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার বলেন, বাউল শফি মন্ডল একজন গুণী মানুষ। অনেক শিল্পী উনার গান শুনে বড় হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। আমাদের সংগীত বিভাগের শিক্ষার্থীরা উনার কাছ থেকে সরাসরি গান শেখার সুযোগ পেয়েছে। আমি মনে করি, ছাত্র-ছাত্রীদের জন্য এটা বড় প্রাপ্তি। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেমন সমৃদ্ধ হয়েছে, একইসাথে আমাদের বিভাগও সমৃদ্ধ হয়েছে।

 
ঈদের রাতেই সড়কে প্রাণ ঝরল ১৯ জনের
  • ২২ মার্চ ২০২৬
আমি এই কাজ করিনি—হাদি হত্যা প্রসঙ্গে ফয়সাল
  • ২২ মার্চ ২০২৬
বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি
  • ২২ মার্চ ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ৩ শিশুসহ নিহত ১২ জনের পরিচয় জান…
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় হতাহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে সরকার: রেল প্র…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence