অনুমতি ছাড়া অভিযোগের সাক্ষী, এবার কুবির উপাচার্যপন্থি প্রাধ্যক্ষের পদত্যাগ

৩০ এপ্রিল ২০২৪, ০২:১৩ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
মো. সাহেদুর রহমান

মো. সাহেদুর রহমান © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চলমান সংকটকে উল্লেখ করে এবার পদত্যাগ করেছেন শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাহেদুর রহমান। গতকাল উপাচার্যের করা থানার অভিযোগে সাক্ষী হিসেবে রাখা হয় তাকে। অনুমতি ছাড়া সাক্ষী বানানোর প্রতিবাদের পদত্যাগ করেন তিনি।

মঙ্গলবার (৩০ এপ্রিল) হল প্রাধ্যক্ষ সাহেদুর রহমান স্বাক্ষরিত এক পদত্যাগপত্র সূত্রে এ বিষয়টি জানা যায়৷ 

পদত্যাগপত্রে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা-কার্যক্রম চলাচলে যে সংকট তৈরি হয়েছে তা দিনদিন আরও ঘনীভূত হচ্ছে। সেক্ষেত্রে আমি বর্তমান প্রশাসনের অংশ হিসেবে উক্ত সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে না পারায় উক্ত পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি এবং সেই সাথে খুব দ্রুত এই সংকট সমাধান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার বিষয়ে প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

এছাড়াও পদত্যাগপত্রে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান তিনি। পদত্যাগের বিষয়ে তিনি বলেন, এখানে আমি কাজ করতে স্বস্তিবোধ করছি না। আমার অনুমতি ছাড়াই আমাকে উপাচার্য থানায় যে অভিযোগ করা সেখানে সাক্ষী বানানো হয়েছে। তাই আমি পদত্যাগ করেছি। 

এদিকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর সংঘবদ্ধ হামলা ও গণমাধ্যমে উপাচার্য কর্তৃক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকদের স্বাধীনতাবিরোধী ও জামাত শিবির বলে অবিহিত করার প্রতিবাদ জানিয়ে আবাসিক শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছা. আশিখা আক্তার। মঙ্গলবার (৩০ এপ্রিল) মোছা. আশিখা আক্তার স্বাক্ষরিত এক পদত্যাগপত্রে সূত্রে বিষয়টি জানা যায়। 

পদত্যাগপত্রে তিনি বলেন, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল এর হাউজ টিউটর পদে অদ্যবধি দায়িত্ব পালন করছি। সম্প্রতি গণমাধ্যমে উপাচার্য কর্তৃক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকদের স্বাধীনতাবিরোধী ও জামাত শিবির বলে অবিহিত করা এবং গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার অনাকাক্ষিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশাসনিক দায়িত্ব পালনে আমি নিজেকে অনিরাপদ বলে মনে করছি।

আরও পড়ুন: শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে আরও এক আবাসিক শিক্ষকের পদত্যাগ

এছাড়া গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের আবাসিক শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেছেন নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক সালমা আক্তার উর্মি। শিক্ষকের উপর হামলার প্রতিবাদে তিনি এ পদত্যাগ করেন। সোমবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সালমা আক্তার উর্মি স্বাক্ষরিত এক পদত্যাগপত্রে এ বিষয়টি জানা যায়।

পদত্যাগপত্রে তিনি বলেন, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল এর হাউজ টিউটর পদে অদ্যবধি দায়িত্ব পালন করছি। গতকালকে বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অনাকাক্ষিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশাসনিক দায়িত্ব পালনে আমি অনিরাপদ বলে মনে করছি। এমতাবস্থায়, আমি প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি চাচ্ছি। তবে আমি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের যেকোন দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার অঙ্গীকার করছি। এছাড়াও চিঠিতে বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানান তিনি। 

 
এই মহিলা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি
  • ০৫ নভেম্বর ২০২৬
ভুটানের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, স্ট্রাইকারের ভূমিকায় ‘চম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে সংযোগ স্থাপনে …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে বোনের আবেগঘন বার্তা, রহস্যময় মন্তব্যে বাড…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬…
  • ০৫ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা ভারতের
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950