পূর্বশত্রুতার জেরে বেরোবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

৩০ এপ্রিল ২০২৪, ১২:৫২ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
পূর্বশত্রুতার জেরে বেরোবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

পূর্বশত্রুতার জেরে বেরোবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) রাত ১০টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পিপাস, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিমু রায় এবং একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুন্না হাসান লিয়ন।

জানা যায়, ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী ইইই বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রিমু ও লিয়ন পার্ক মোড়ে অবস্থান নিলে পূর্বের মারামারির ঘটনার জের ধরে সভাপতি গ্রুপের পিপাসের সাথে তর্কাতর্কি হলে একপর্যায়ে রড দিয়ে পিপাস রিমুর পিঠে আঘাত করে এবং পরবর্তীতে সম্পাদক গ্রুপের কর্মীরা রড কেড়ে নিয়ে পিপাসকে এলোপাতাড়ি মারতে থাকে।

পিপাস ও তার বন্ধু আহত হলে সম্পাদক গ্রুপের রিমু ও লিয়ন গা ঢাকা দেয়। পরবর্তীতে ছাত্রলীগের দুপক্ষের প্রায় দুই শতাধিক ছাত্রলীগের কর্মীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং এরপর সভাপতি গ্রুপের নেতা-কর্মীরা ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে।

এ বিষয়ে বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক শামীম মাহফুজের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো শরিফুল ইসলাম ঘটনার বিষয়ে বলেন,আমি শুনলাম আগের কোন ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিওন আর রিমু পিপাসকে মেরেছে। এখন পর্যন্ত পুরো বিষয় জানা যায়নি।

ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9