সড়ক দুর্ঘটনায় খুবির সাবেক শিক্ষার্থী নিহত

২৮ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM
অরিন্দম কুমার পাল

অরিন্দম কুমার পাল © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ১৩ ব্যাচের মেধাবী শিক্ষার্থী অরিন্দম কুমার পাল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। অরিন্দম কুমার পালের বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলায়।

শনিবার (২৭ এপ্রিল) আনুমানিক বিকাল ৩টার সময় খুলনা থেকে তার নিজ জেলা সাতক্ষীরা যাওয়ার পথে কৈয়া বাজারে নিজের বাইকের সাথে ট্রাকের দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেলে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত অরিন্দম কুমার পাল বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ১৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি গত বছরের ডিসেম্বর মাসে একই ব্যাচের শিক্ষার্থী চৈতী পালকে বিয়ে করেন। কর্মজীবনে  তিনি একাধারে গণিতবিদ, লেখক, টেক ব্লগার এবং প্রোগ্রামিং এ পারদর্শী ছিলেন।

এ বিষয়ে ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন বলেন,  অরিন্দম কুমার  খুবই মেধাবী একজন ছাত্র ছিলো। তার মৃত্যুতে আমরা শোকাহত।

বিদায়ী অর্থবছরে রেকর্ড মুনাফা করল চট্টগ্রাম বন্দর
  • ০১ জুলাই ২০২৬
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন
  • ০১ জুলাই ২০২৬
কেপ ভার্দে লড়াইয়ের আগে শেষ মুহূর্তে পরিকল্পনা বদল আর্জেন্টি…
  • ০১ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, পদায়ন ৪ জেলায়
  • ০১ জুলাই ২০২৬
গেজেটের আগেই ইনক্রিমেন্ট, নতুন পে-স্কেলের সুবিধা পাচ্ছেন না…
  • ০১ জুলাই ২০২৬
ফ্রান্সের কাছে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা
  • ০১ জুলাই ২০২৬