কুবিতে পুনরায় ক্লাস চলমান রাখার সিদ্ধান্ত শিক্ষক সমিতির

২৭ এপ্রিল ২০২৪, ০৮:২৬ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান ক্লাস কার্যক্রম থেকে বিরত থাকার কর্মসূচি প্রত্যাহার করে পুনরায় ক্লাস চলমান রাখার সিদ্ধান্ত গ্রহণ  করেছে শিক্ষক সমিতি।

শনিবার (২৭ এপ্রিল) শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের চলমান ক্লাস কার্যক্রম থেকে বিরত থাকার কর্মসূচি প্রত্যাহার করে আগামীকাল থেকে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গত মঙ্গলবার শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি পত্র প্রেরণ করে। এ পর্যন্ত প্রশাসন কর্তৃক কোন প্রত্যুত্তর পাওয়া যায়নি। 

আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে তত্ত্বীয় ক্লাসের পাশাপাশি ব্যবহারিক ক্লাস সুষ্ঠভাবে পরিচালনার জন্য সশরীরে ক্লাস নেওয়ার বিকল্প নেই।

উল্লেখ্য, এর দাবি আদায়ের লক্ষ্যে দফায় দফায় তিন বার ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০
  • ২৭ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ বিভ্রাটে সাময়িক বন্ধ ছিল কার্যক্রম, ভুল ব্যাখ্যায় ব…
  • ২৭ এপ্রিল ২০২৬
চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • ২৭ এপ্রিল ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬
জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৬ এপ্রিল ২০২৬