ভর্তি পরীক্ষার দিন উপাচার্যসহ ৩ দপ্তরের তালা খোলা থাকবে: কুবি শিক্ষক সমিতি 

২৭ এপ্রিল ২০২৪, ১২:২১ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM

© টিডিসি ফটো

শুধু গুচ্ছের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টর অফিসের তালা খোলা থাকবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের। শুক্রবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেন তিনি। 

তিনি বলেন, সাত দফা দাবি আদায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উপাচার্যসহ তিন দপ্তরে তালা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। 

তবে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুধু গুচ্ছের ভর্তি পরীক্ষার দিনগুলোতে এই কর্মসূচি থাকবে না। তাই আগামীকাল উপাচার্যসহ বাকি তিন দপ্তর আমাদের এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। পরেরদিন আবারও ঐ দপ্তরগুলোতে তালা দেওয়া হবে বলে জানান কুবির এই শিক্ষক নেতা।

প্রসঙ্গত, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৭ এপ্রিল) থেকে শুরু হবে। এদিন ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

এছাড়া ৩ মে শুক্রবার (‘বি’ ইউনিট-মানবিক) এবং ১০ মে শুক্রবার (‘সি’ ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়গুলোর মোট ২১ হাজার আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি।

 
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9