এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্যের নামে ভুয়া ই-মেইল

২৬ এপ্রিল ২০২৪, ০৮:২১ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজমের নামে ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট খোলা হয়েছে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজমের নামে ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট খোলা হয়েছে © সংগৃহীত

এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজমের নামে ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট খুলে তা দিয়ে পরিচিতদের কাছে বিভিন্ন ভুয়া বার্তা পাঠিয়ে বিভ্রান্ত করছে একটি প্রতারক চক্র। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন উপাচার্য। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজম নিজের ফেসবুক আইডি ও পেজে পোস্টের মাধ্যমে এ বিষয়ে সতর্ক করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘খুবই উদ্বেগজনক! এটি গুরুতর অপরাধ! কেউ আমার নাম (ড. মো. শাহ আজম), ছবি ও পরিচয় দিয়ে ভুয়া জিমেইল অ্যাকাউন্ট খুলেছে। আপনারা কেউ যদি এই ভুয়া অ্যাকাউন্ট থেকে কোনও বাণিজ্যিক বা ব্যবসায়িক প্রচারমূলক বার্তা বা অনুরোধ পান, তবে অনুগ্রহপূর্বক রিপ্লাই দেবেন না।’

আরো পড়ুন: এবার রাবি ভিসির নাম-ছবি ব্যবহার করে ভুয়া ইমেইল

এ পোস্টের সাথে উপাচার্য ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তার স্ক্রিনশট সংযুক্ত করে দেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের নামেও ভুয়া জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়। এর মাধ্যমে পরিচিত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারক চক্র বিভ্রান্ত করে বলে জানা গেছে। 

পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা হতে পারে এআই সিস্টেমে
  • ২০ এপ্রিল ২০২৬