খুবি ক্যারিয়ার ক্লাবে নতুন নেতৃত্বে তাজ-সাইফ

২৪ এপ্রিল ২০২৪, ০৮:০৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১১ PM
মো. তাজুল হোসেন তাজ ও সাইফ নেওয়াজ

মো. তাজুল হোসেন তাজ ও সাইফ নেওয়াজ © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যারিয়ার ক্লাবের ২০২৪-২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. তাজুল হোসেন তাজ ও সাধারণ সম্পাদক হয়েছেন ফার্মেসি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফ নেওয়াজ।

এছাড়াও সহ-সভাপতি তামান্না রহমান তন্নী ও তপন কুমার কুন্ডু, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল নোমানসহ ১৭ সদস্যের গভর্নিং বডি এবং ২৩ সদস্যের এক্সিকিউটিভ বডির মোট ৪০ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে।

গতকাল ক্লাবটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ক্লাবের সকল গভর্নিং মেম্বারের নাম ঘোষণা করেন ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহরিয়ার ইসলাম এবং এক্সিকিউটিভ কমিটির নাম ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি মো. তাজুল হোসেন তাজ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক এবং সংগঠনটির উপদেষ্টা প্রফেসর মো. শরীফ হাসান লিমন। তিনি নতুন কমিটির সদস্যদের শুভকামনা জানান এবং দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে সংগঠনটিতে নতুন যুক্ত হওয়া সকল সাধারণ সদস্যদের অভিবাদন জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে Design Your Future শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়। সেশনের বিষয়বস্তু ছিল ডিজাইন দক্ষতাকে ব্যবহার করে কীভাবে ক্যারিয়ার গঠন করা যায় এবং এই দক্ষতা কর্মজীবনে কীভাবে সাহায্য করে। আধুনিক বিশ্বের চাকরিদাতাদের কাছে ডিজাইনে দক্ষ চাকরি প্রত্যাশীদের চাহিদা নিয়েও উক্ত সেশনে আলোচিত হয়।

এছাড়াও একই দিনে ক্লাব কর্তৃক আয়োজিত Creative Canvas শীর্ষক বেসিক ডিজাইন কম্পিটিশনের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

 
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9