দাবি আদায়ে কুবি উপাচার্য ও কোষাধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণার আলটিমেটাম

২৩ এপ্রিল ২০২৪, ০৪:১৯ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সাত দফা দাবি আদায়ে এবার ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ২৪ ঘণ্টার ভিতরে ব্যবস্থা গ্রহণ না করলে উপাচার্য ও কোষাধ্যক্ষকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করবেন বলে জানিয়েছেন তাঁরা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির অধ্যাপক ড. মো. আবু তাহের। এদিকে রোববার থেকে সশরীরে ক্লাস করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। 

ড. তাহের জানান, দাবি আদায়ের লক্ষ্যে ২৪ ঘণ্টার সময় দিচ্ছি। যদি আমাদের দাবিসমূহ বাস্তবায়ন না করা হয় তাহলে তাহলে বৃহস্পতিবার উপাচার্য ও কোষাধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। যেহেতু উপাচার্যের সকল অপকর্ম করেছেন কোষাধ্যক্ষের ইঙ্গিতে, সেজন্য আমরা কোষাধ্যক্ষকেও অবাঞ্ছিত ঘোষণা করব। 

তিনি আরও বলেন, রবিবার থেকে সশরীরে ক্লাসে ফিরবে শিক্ষকরা। তবে শিক্ষক সমিতির সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা ক্লাস নিয়েছে তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি কেউ শিক্ষক সমিতির সিদ্ধান্ত অমান্য করে শিক্ষক সমিতি যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 

এদিকে দাবি ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩ দফায় ক্লাস বর্জন করেন শিক্ষক সমিতি। এছাড়াও প্রশাসনের বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে প্রায় ১২ জন শিক্ষক বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন।

আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, দুই সপ্তাহে শনাক্ত ৯
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, সরাসরি মৌখিক পরীক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9