সেবা পেতে শিক্ষার্থীরা যেন হয়রানি না হয়, কর্মকর্তা-কর্মচারীদের উপাচার্য

২৩ এপ্রিল ২০২৪, ০৯:০৫ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
অধ্যাপক ড. মো. মশিউর রহমান

অধ্যাপক ড. মো. মশিউর রহমান © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা আধুনিকীকরণ, সহজিকরণ ও সেবা প্রার্থীদের দ্রুত সেবা দিতে নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। সোমবার (২২ এপ্রিল) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এসব নির্দেশনা দেন উপাচার্য।

অধ্যাপক মশিউর রহমান বলেন, পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের দীর্ঘসূত্রিতা যেন না হয়। পাশাপাশি এসবের মানোন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। সব ধরনের সেবা যেন শিক্ষার্থীরা কম সময়ের মধ্যে কোনো ধরনের হয়রানির স্বীকার না হয়ে পেতে পারে সেই পদক্ষেপ নিতে হবে। সব দপ্তরের মধ্যে সমন্বয় করে দ্রুত সেবা ডেলিভারি দিতে হবে।

তিনি বলেন, প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনে দেশের স্বনামধন্য শিক্ষকদের যুক্ত করতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এসব ক্ষেত্রে যুক্ত করে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতের কোনো বিকল্প নেই। এসব কাজে দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে। শিক্ষার্থীরা যেন ক্লাসমুখী হয় সেজন্য শ্রেণিকক্ষ আনন্দময় করা জরুরি। এজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম হাওলাদার, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রণ ও আইসিটি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9