ইবির শারীরিক শিক্ষা বিভাগের নতুন সভাপতি ড. দেবাশীষ শর্মা

২২ এপ্রিল ২০২৪, ০৫:২১ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
অধ্যাপক ড. দেবাশীষ শর্মা

অধ্যাপক ড. দেবাশীষ শর্মা © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. দেবাশীষ শর্মা। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, বিভাগটির সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো: মিজানুর রহমান দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০ এপ্রিল দায়িত্ব অব্যাহতি দেওয়া হয়। এ দায়িত্ব পালনকালে তিনি নিয়মানুযায়ী সকল সুযোগ-সুবিধা পাবেন।

নব নিযুক্ত সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, প্রশাসন আমাকে এই বিভাগের সভাপতি নিয়োগ দিয়েছে, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব। আমি সকলের সহযোগিতায় বিভাগকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। প্রথমেই আমি অ্যাকাডেমিক বিষয়ে গুরুত্ব দেব। এছাড়া শিক্ষার্থীরা উপকৃত হয় সেই সকল কাজে মনোযোগ দিব।

 
ট্যাগ: ইবি
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close