ভোরে নজরুল বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রকে ছুরিকাঘাত করে ছিনতাই

২২ এপ্রিল ২০২৪, ১১:১৩ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM

© টিডিসি ফটো

ময়মনসিংহের চরপাড়া এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান মেহেদী এবং দর্শন বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন ফাহিম। 

রবিবার (২১ এপ্রিল) ভোররাতে ময়মনসিংহ ব্রিজ ও চরপাড়া এলাকার রেলক্রসিংয়ে ছিনতাইয়ের শিকার হন তারা। এসময় শিক্ষার্থী দুজনকেই ছুরি দিয়ে আঘাত করে তাদের কাছে থাকা লাগেজ ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায় ছিনতাইকারীরা। এরপর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসা নেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জাহিদ হাসান মেহেদী বলেন, আমরা দুজন ভোর ৪টা ১৫ মিনিটে কুড়িগ্রাম থেকে বাসে এসে ব্রিজে নামি। তখন রিক্সা করে ব্রিজ এবং চরপাড়ার মধ্যবর্তী স্থান রেলক্রসিংয়ে আসলে দুইজন ছিনতাইকারী মুখে গামছা বেঁধে আমাদের ওপর এলোপাথাড়ি আঘাত করে এবং আমরা দুজনই আহত হই। এরপর আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা নিয়ে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি আমাদের ফোর্সেরও এ বিষয়ে কার্যক্রম চলছে। ওই জায়গায় যেহেতু আগেও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তাই কীভাবে ওই জায়গার নিরাপত্তা নিশ্চিত করা যায় আমরা চেষ্টা করব। পাশাপাশি এমন ঘটনা যেন আর না ঘটে সে বিষয়েও আমরা তৎপর আছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, আজ সকালে শিক্ষার্থীদের সঙ্গে ছিনতাইয়ের ঘটনাটি আমি শুনেছি। তাদের সাথেও কথা হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে ক্যাম্পাসে ফিরেছে। ঈদ পরবর্তী সময়ে যারা দূরদূরান্ত থেকে ক্যাম্পাসে ফিরছে আমি তাদেরকে আরও সতর্কতার সাথে যাতায়াত করতে বলবো। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের কথা হয়েছে। এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অবগত করা হয়েছে।

 
মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে…
  • ২২ মার্চ ২০২৬
জামিনে মুক্তি পেয়েই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা ছাত্রলী…
  • ২২ মার্চ ২০২৬
ফেসবুকে পরিচয়-প্রেম, মেডিকেল পড়ুয়া ছাত্রীকে বিয়ের আগের দিন…
  • ২২ মার্চ ২০২৬
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে এক তরুণ, অসহায় প…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence