কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

২১ এপ্রিল ২০২৪, ১১:২৫ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

তীব্র তাপদাহের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার (২১ এপ্রিল) রাত ৮টায় জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের (৮০তম) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

অ্যাকাডেমিক কাউন্সিলের একাধিক সদস্যের সাথে কথা বলে জানা যায়, চলমান পরিস্থিতি বিবেচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মিডটার্ম সাধারণভাবে ২ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে কোন বিভাগীয় প্রধান চাইলে পরীক্ষা এর মধ্যে নিতে পারবেন। রুটিন অনুযায়ী ক্লাস হবে অনলাইনে। এছাড়াও শীতাতপ নিয়ন্ত্রিত হলরুমে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলবে। এছাড়াও পরিবহণ সেবা সীমিত করা হয়েছে।

তবে এসব বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরীকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

উল্লেখ্য, দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে দেশের সব স্কুল-কলেজে সাতদিনের ছুটি ঘোষণা করেছে সরকার। একইসাথে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত সব কলেজে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ও অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসের ঘোষণা করেছে।

 
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬
একুশ শতকের প্রথম চন্দ্রাভিযান
  • ০২ এপ্রিল ২০২৬
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬