আরও ৭ দিন বন্ধ থাকবে সাত কলেজ

২০ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM
অধিভুক্ত সাত কলেজ

অধিভুক্ত সাত কলেজ © ফাইল ফটো

চলমান দাবদাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ ৭ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। আজ শনিবার (২০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের উপর দিয়ে চলমান তাপদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মাউশি অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্বনির্ধারিত ছুটি শেষে ২১/৪/২০২৪ তারিখে খোলার পরিবর্তে আগামী ২৮/৪/২০২৪ তারিখে যথারীতি খুলবে।

একই সাথে প্রাথমিক বিদ্যালয়ও ৭ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এই বিষয়ে জানতে চাইলে সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, মাউশি দেওয়া নিদেশনা অনুযায়ী সাত কলেজও ৭ দিন বন্ধ থাকবে। রবিবার (২৮ এপ্রিল) থেকে আবার যথারীতি ক্লাস চলবে।

এর আগে শুক্রবার অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছুটি বৃদ্ধির দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষজনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করছে প্রশাসন। এর মধ্যে স্কুল কলেজ খুললে অনেক শিশু অসুস্থ হয়ে পড়তে পারে বলে মত সংগঠনটির। এ পরিস্থিতিতে সব স্কুল-কলেজ-মাদ্রাসা সাত দিনের জন্য শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার দাবি জানিয়েছে তারা।

অধিভুক্ত সাত কলেজ গুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

এদিকে তীব্র তাপপ্রবাহের মধ্যে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের স্কুলে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার (২২ এপ্রিল) থেকে ছুটি ঘোষণা করেছে শিক্ষা দফতর। এর আগে আগে ৬ মে থেকে গরমের ছুটি দেওয়ার কথা ছিল। তবে সে ছুটি দুই সপ্তাহ এগিয়ে আনা হলো।

 
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9