রাজেন্দ্র কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক রমা সাহা

০৫ এপ্রিল ২০২৪, ০২:১১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM
অধ্যাপক রমা সাহা

অধ্যাপক রমা সাহা © ফাইল ছবি

সরকারি রাজেন্দ্র কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক রমা সাহা। তিনি কলেজটির সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহার সহধর্মিণী।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি কলেজ-২ শাখার উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়।

একইসঙ্গে প্রজ্ঞাপনে আগামী ৯ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট কলেজে যোগদান করতে বলা হয়েছে তাকে।  

এরআগে, তিনি ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের গণিত বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

অধ্যক্ষ হিসেবে কলেজটিতে রমা সাহা নিয়োগ পাওয়ায় কলেজটির শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে,…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য ১৯০০ কিলোমিটার পাড়ি , পরে জা…
  • ১৮ অক্টোবর ২০২৬
নেপালকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের
  • ১৮ অক্টোবর ২০২৬
এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্…
  • ১৮ অক্টোবর ২০২৬