ইবি শিক্ষার্থীকে বিবস্ত্র করে র‍্যাগিংয়ের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি

০১ মার্চ ২০২৪, ০১:০০ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের গণরুমে এক শিক্ষার্থীকে বিবস্ত্র করে রাতভর র‍্যাগিংয়ের ঘটনায় তথ্য চেয়ে দুটি পৃথক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে তদন্ত কমিটি। তথ্য প্রদানকারী সশরীরে বা চিঠির মাধ্যমে তথ্য দিতে পারবেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও শেখ রাসেল হলের প্রোভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা স্বাক্ষরিত এবং লালন শাহ হল প্রশাসনের গঠিত তদন্ত কমিটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি লালন শাহ হলের ১৩৬ নং রুমে (গণরুম) ঘটে যাওয়া ৱ্যাগিংয়ের ঘটনার যাচাই বাছাইকল্পে অধ্যাপক ড. দেবাশীষ শর্মাকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট যাচাই বাছাই কমিটি গঠন করা হয়েছে। 

উক্ত ঘটনায় কারো কোনো বক্তব্য থাকলে অথবা কেউ প্রত্যক্ষদর্শী থাকলে আগামী ৫ মার্চ এর মধ্যে কমিটির আহ্বায়কের নিকট লিখিত বা মৌখিকভাবে জানানোর অনুরোধ করা হয়েছে। তবে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। 

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের গণরুমে (১৩৬ নং কক্ষ) এক শিক্ষার্থীকে বিবস্ত্র করে রাতভর ৱ্যাগিং ও মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্তরা হলেন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুদাচ্ছির খান কাফি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাগরসহ ৪ জন।

এলপি গ্যাসের দাম কমবে নাকি বাড়বে, জানা যাবে আজ
  • ০২ জুলাই ২০২৬
গোলের পর লাল কার্ড, ১০ জনের দল নিয়েই দাপুটে জয় যুক্তরাষ্ট্র…
  • ০২ জুলাই ২০২৬
আদালত অবমাননার দায়ে নারী চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড
  • ০২ জুলাই ২০২৬
তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী সত্যি করলেন হ্যারি কেন, শঙ্কায় আর্…
  • ০২ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের যে ১৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভ…
  • ০২ জুলাই ২০২৬
আর্জেন্টিনার একাদশে চমক আনতে পারেন স্কালোনি
  • ০২ জুলাই ২০২৬