‘বিশৃঙ্খলায় জড়িয়ে’ বহিষ্কার তিতুমীর কলেজ ছাত্রলীগের তিন কর্মী

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
সরকারি তিতুমীর কলেজ ও ছাত্রলীগের লোগো

সরকারি তিতুমীর কলেজ ও ছাত্রলীগের লোগো © টিডিসি ফটো

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে প্রটোকল দিতে গিয়ে সাময়িক বহিষ্কার হয়েছেন সরকারি তিতুমীর কলেজের ৩ কর্মী। বিশৃঙ্খলায় জড়ানোয় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংগঠনটির একাধিক সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে। তবে এ কথা অস্বীকার করেছেন কেন্দ্রীয় সম্পাদক ইনান।

ছাত্রলীগের সূত্রগুলো বলছে, শুক্রবার রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের। ওই সাক্ষাৎকার দিতে যাওয়ার দেওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তার সফরসঙ্গী হন। পথিমধ্যে ইনানকে প্রটোকল দেওয়া নিয়ে বিশৃঙ্খলায় জড়ান নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীদের বিশৃঙ্খলায় সড়কে তীব্র জানজট তৈরি হয়। এমন পরিস্থিতিতে ইনান নেতাকর্মীদের নিভৃত করার চেষ্টা করলেও তাৎক্ষণিক সেটা সম্ভব হয়নি। পরবর্তীতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলেজগুলোর ওই ৯ কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতদের তালিকায় তিতুমীর কলেজের তিন কর্মীসহ ঢাকা কলেজ ও সরকারি বাঙলা কলেজের আরও ছয় কর্মী রয়েছে। বহিষ্কৃতদের তথ্য জানিয়ে শুক্রবার রাতেই বিবৃতিতে প্রকাশ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে সংগঠনটির বিবৃতিতে প্রটোকল দেওয়া নিয়ে বিঙ্খলায় জড়ানোর বিষয়টি স্পষ্ট নয়। সেখানে ‘শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়ানো’ কথা উল্লেখ করা হয়েছে।

সংগঠনটির দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়ানোর অভিযোগে কেন্দ্রের পক্ষ থেকে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কেন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা উল্লেখ করে আগামী সাতদিনের মধ্যে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তরে লিখিত জমা দিতে হবে।’’

সাময়িক বহিষ্কৃতদের মধ্যে তিতুমীর কলেজের ৩ কর্মী, ঢাকা কলেজের ৫ কর্মী ও বাঙলা কলেজের ১ কর্মী রয়েছেন। তিতুমীর কলেজের তিনজন হলেন- ইভান, মিশুক ও অপু। ঢাকা কলেজের পাঁচ কর্মী হলেন- শাহাদাত, সাজ্জাদ, রাশেদ, মোরশেদ ও আব্দুল্লাহ। আর সরকারি বাঙলা কলেজের রাজু নামে এক কর্মী রয়েছেন।

জানতে চাইলে মেফতাহুল ইসলাম পান্থ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাময়িক বহিষ্কৃতরা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নির্দেশনা অমান্য করেছেন।

তিতুমীর কলেজের তিন কর্মীর বহিষ্কারের বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল বলেন, শুনেছি একটি বেসরকারি টেলিভিশনে কেন্দ্রীয় ছাত্রলীগ সম্পাদক ইনান সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন। সেখানে আমাদের কর্মীরাও ছিলেন। যাওয়ার পথে কোনো একটা ঝামেলাকে কেন্দ্র করে তাদের বহিষ্কার করা হয়েছে। বিষয়টি আমরাও পরিষ্কার নই।

জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়ানোর অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তাদের আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ রয়েছে। ছাত্রলীগের পক্ষ থেকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিলে তখন সে জবাবের প্রেক্ষিতে তাদের বিষয়টি বিবেচনা করা হবে।

তবে ঠিক কি কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে? জানতে চাইলে ইনান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তারা কিছু সমস্যা সৃষ্টি করেছেন। প্রটোকলের বিষয়টি ইনানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এ ধরনের কোনো বিষয় ছিলো না। এটা ভুয়া কথা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9