ঢাবি প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণপদক জিতলেন জবি শিক্ষার্থী আকিব

০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৪ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
আকিব হায়দার ইমন

আকিব হায়দার ইমন © সংগৃহীত

আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আকিব হায়দার ইমন। বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। ফাইনাল রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণপদক জিতেন আকিব। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের জিমনেশিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রতিযোগিতা উদ্ধোধন করেন। 

প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও দুইজন শিক্ষার্থী ব্রোঞ্জ পদক পান। ফাইনাল রাউন্ড শেষে বিকালে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

স্বর্ণপদকজয়ী আকিব হায়দার ইমন বলেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয়ে জুডো প্রতিযোগিতায় খেলতে পেরে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকা হালিম ম্যামকে। আমি ম্যামকে গিয়ে জানাই আমি খেলাটি খেলতে চাই। তখন তিনি আমাকে ডেকে বলেছেন খেলাটি হবে এবং আশা করি তুমি ভালো করবে। আল্লাহর অশেষ রহমতে ভালো কিছুই হয়েছে।

তিনি আরও বলেন, আমি যখন স্বর্ণপদক পাই তখন মনে হয়েছিল আমার মা-বাবার দোয়া কাজে লেগেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. জি এম আল-আমিন বলেন, নানা রকম সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে অর্জন করে যাচ্ছে। ক্রীড়াক্ষেত্রে শিক্ষার্থীরা আরও বেশি সফল তুলনামূলকভাবে। জুডো প্রতিযোগিতায় একজন শিক্ষার্থী স্বর্ণপদক ও দুইজন ব্রোঞ্জ পদক জিতেছেন৷ আমাদের জন্য এটি গর্বের বিষয়। শিক্ষার্থীদের সংকটগুলো কাটানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট। শিক্ষার্থীরা আরও সফল হবে বলে প্রত্যাশা করছি৷

দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভ…
  • ০৭ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন গ্রেপ্তার 
  • ০৬ নভেম্বর ২০২৬
পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনু…
  • ০৬ নভেম্বর ২০২৬
কুবি শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি
  • ০৬ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লব: জেনারেল জিয়া থেকে জনতার জিয়া
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950