‘জাস্ট ২টা থাপ্পড় দিয়েছি’ শিক্ষার্থীকে পিটিয়ে জবি ছাত্রলীগ নেতা

০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
ছাত্রলীগের সহ সভাপতি পরাগ হোসেন

ছাত্রলীগের সহ সভাপতি পরাগ হোসেন © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি পরাগ হোসেনের থাপ্পড়ে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মিনহাজুল ইসলাম। 

বুধবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পরাগ হোসেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৫-১৬ (১১ ব্যাচ) শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী বিচার চেয়ে প্রক্টরের অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মিনহাজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১ম গেইট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার সময় পেছন থেকে হর্ন দেয় জবি ছাত্রলীগের সহ সভাপতি পরাগ হোসেন। হর্ন শুনতে না পাওয়ায় তাকে ডেকে চড়-থাপ্পড় মারেন এবং গালাগাল করেন। এরপর সবার সামনে ক্ষমা চাইতে বলেন। সে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানানোয় আবার চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারেন অভিযুক্ত পরাগ হোসেন। 

অভিযুক্ত পরাগ হোসেন বলেন, তাকে মারা হয়েছে এরকম কিছু না। আমি বাইক নিয়ে যাওয়ার সময় হর্ন দিয়েছি, সে হর্ন শুনেনি; তাই গাড়ি থেকে নেমে কোন ব্যাচ জিজ্ঞেস করে জাস্ট দুইটা থাপ্পড় দিয়েছি।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মো. মিনহাজুল ইসলাম বলেন, আমাকে অন্যায়ভাবে চড়-থাপ্পড় মারা হয়েছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। 

এ বিষয়ে জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, ক্যাম্পাসে কোনো ছাত্রের গায়ে  হাত তুলা অন্যায়। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হোক এবং কোনো অপরাধীর ঠাঁই জবি ছাত্রলীগে নেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তাফা কামাল বলেন, আমি অভিযোগ গ্রহণ করেছি। আগামীকাল বিভাগের চেয়ারম্যানের মাধ্যমে উপাচার্যের কাছে অভিযোগ দেওয়ার জন্য ভুক্তভোগী শিক্ষার্থীকে বলা হয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close