বইমেলায় আসছে মেরিটাইম ইউনিভার্সিটির মহিমার প্রথম বই

০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩১ AM

শুরু হয়েছে অমর একুশে বইমেলা। প্রতিবারের মতো এবারও রয়েছে নতুন লেখকদের বই প্রকাশের সমাগম। নারী পুরুষের ভালোবাসার বন্ধনের ঊর্ধ্বে গিয়ে অকৃত্রিম, অটুট এক ধরনের নিঃস্বার্থ ভালোবাসার গল্প নিয়ে মহিমার লেখা প্রথম বই “আদুরে ময়নাপাখি” প্রকাশিত হতে যাচ্ছে বইমেলায়। বইটি আগামী সপ্তাহ থেকে আইডিয়া প্রকাশন, ৫৭৯ নং স্টলে পাওয়া যাবে।

মহিমা নুশরাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশে সামুদ্রিক মৎস্য ও জলজ পালন বিভাগের ৩য় বর্ষে অধ্যয়নরত। বিভিন্ন শিশুকিশোর সাহিত্য পত্রিকা ও পত্রপত্রিকায় নিয়মিত লিখছেন মহিমা। ছোটবেলা থেকেই বিভিন্ন ম্যাগাজিনে কিংবা অনলাইনে ছোট পরিসরে লেখালিখি দিয়ে শুরু। ২০২৩ সালের জুন মাসের দিকে হুট করেই কিছু গল্প লেখা হয় মহিমার যা এবছর পূর্ণাঙ্গ একটি বইয়ে রূপ নিয়েছে।

বইটির বিষয়ে মহিমা বলেন, “অন্যরকম কয়েকটি ভালোবাসার গল্প নিয়ে বইটি রচিত। একটু ব্যতিক্রমী ভালোবাসার অটুট বন্ধন তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, তরুণ প্রজন্মের কাছে ভালো লাগা তৈরি করবে।”

বই প্রকাশের অনুভূতি ব্যক্ত করে বলেন, “প্রথম বই, এক মিশ্র অনুভূতি কাজ করছে, তবে ভালো লাগার অনুভূতি বেশী। এখনও সব কিছু স্বপ্নের মত মনে হচ্ছে। ভবিষ্যতে আরও ভালো কিছু লেখা পাঠকদের উপহার দেয়ার ইচ্ছে রয়েছে “

বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence