অছাত্রদের ক্যাম্পাস ছাড়তে বললেন জবি উপাচার্য 

০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম

জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ কর্মী ক্যাম্পাস ছাড়তে নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। তিনি বলেন, যে সব ছাত্রদের শিক্ষাজীবন শেষ হয়ে গেছে তাদের জরুরি কাজ ব্যতীত ক্যাম্পাসে আসার প্রয়োজন নেই। আজ বুধবার ক্যাম্পাসের দ্বিতীয় গেট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। 

উপাচার্য আরও বলেন, ক্যাম্পাসে থাকবে আমার বর্তমান শিক্ষার্থীরা। এখানে সাবেক শিক্ষার্থীদের প্রয়োজন ছাড়া কোনো অবস্থানের দরকার নেই। এ সময় বহিরাগতদেরও ক্যাম্পাসে না থাকার নির্দেশ দেন তিনি। 

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের ঘটনার পর অছাত্র ও বহিরাগতদের ক্যাম্পাসে অবস্থানের বিষয়ে তীব্র সমালোচনা ও আন্দোলন শুরু হয়। এর জের ধরে সাবেক শিক্ষার্থী ও বহিরাগতদের ক্যাম্পাস ছাড়তে নির্দেশনার পাশাপাশি অভিযান পরিচালনা করে জাবি প্রশাসন। 

জাবির এমন পরিস্থিতির পর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও অছাত্র ও বহিরাগতদের অবস্থানের বিষয়ে প্রশ্ন ওঠে। এরই ধারাবাহিকতায় নিয়মিত শিক্ষার্থী ব্যতীত অন্যান্যদের ক্যাম্পাস ছাড়তে কঠোর নির্দেশনা দেওয়া হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

মোটরসাইকেল চালাচ্ছিল স্কুলছাত্র, মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষে …
  • ০২ জুলাই ২০২৬
সমন্বিত ৬ ব্যাংকের ১,২৬২টি পদের ফল প্রকাশ
  • ০২ জুলাই ২০২৬
নজরুল বর্ষের অনুষ্ঠানে অতিথি কমিশনার-নির্বাহী কর্মকর্তারা, …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসির বাংলা প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
উন্নত বিশ্বের সঙ্গে মিলিয়ে আধুনিক হবে মেডিকেলের কারিকুলাম: …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসি অনিয়মিতদের বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখ…
  • ০২ জুলাই ২০২৬