বেরোবি সাংবাদিক সমিতির নেতৃত্বে শিপন-হিমেল 

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের বেরোবি প্রতিনিধি মোবাশ্বের আহমেদ শিপন ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আজকের পত্রিকার বেরোবি প্রতিনিধি মো. কামরুজ্জামান হিমেল।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড বিজন মোহন চাকী।

নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনে সহকারী কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. সারোয়ার আহমাদ ও বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার সচিব মো. আলী হাসান।

নব-নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন—সহ সভাপতি দৈনিক কালবেলা ও ডেইলি ক্যাম্পাসের বেরোবি প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক রাইজিং বিডির (অনলাইন) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজেদুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক ঢাকা মেইলের মো. কামরুজ্জামান পুলক,  কোষাধ্যক্ষ নবপ্রভাত,র  বেরোবি প্রতিনিধি আল আমিন সাদিক ছায়েম।এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আছেন মো. ইমন আলী ও আবুল খায়ের জায়ীদ।

নব-নির্বাচিত সভাপতি শিপন বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন এবং এ ধারা অব্যাহত থাকবে। এসময় তারা শিক্ষার্থীদের স্বার্থে নৈতিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

সাধারণ সম্পাদক হিমেল বলেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা যারা নির্বাচিত হয়েছেন। আমাদের লিখনির ধারা হোক সকল অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে। আমাদের লক্ষ্য হবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা।

৪০ নতুন প্রভাষক পেল রুয়েট, বাড়বে শিক্ষা ও গবেষণার গতি
  • ০২ জুলাই ২০২৬
কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছেড়ে দিতে হবে: শি…
  • ০২ জুলাই ২০২৬
ময়লার ভাগাড়ে পড়ে ছিল নবজাতকের মরদেহ
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার আগে প্রাণ গেল পরীক্ষার্থীর
  • ০২ জুলাই ২০২৬
সিলগালা করা ওয়ার্ডের চাবি ফিরে পেল আদ্-দ্বীন
  • ০২ জুলাই ২০২৬
ডিআইইউ পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক এমপি টাডেজ স্ল্যাপনিক
  • ০২ জুলাই ২০২৬