নতুন কারিকুলাম বাতিলের দাবিতে জবিতে গণস্বাক্ষর

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM

নতুন কারিকুলাম (জাতীয় শিক্ষাক্রম-২০২১) বাতিলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জবি শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এসময় স্বাক্ষর সংগ্রহ কাজের সহায়তার জন্য শিক্ষা রক্ষা কমিটির স্বেচ্ছাসেবক সংগ্রহ করা হয়। সকাল থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জাতীয় শিক্ষাক্রম-২০২১ বাতিলের দাবিতে স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করে এবং স্বেচ্ছাসেবক ফরম পূরণ করে।

সারাদেশে পাঁচ লক্ষ স্বাক্ষর সংগ্রহের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দশ হাজার স্বাক্ষর সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে জবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমন্বায়ক ইভান তাহসীব বলেন, এ শিক্ষাক্রমে নবম দশম শ্রেণিতে বিজ্ঞানের গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছে। ত্রিবুজ, চতুর্ভুজের ভিত্তিতে মূল্যায়ন পদ্ধতি চালু করা হয়েছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা এ পদ্ধতি বাতির চাই।

তিনি আরও বলেন, প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। কারণ শিক্ষাব্যবস্থায় সঠিক পরীক্ষা পদ্ধতি এবং মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এ এই শিক্ষাক্রমে ধারাবাহিক মূল্যায়নের নামে পুরো মূল্যায়ন প্রক্রিয়াকে দুর্বল এবং ত্রুটিপূর্ণ করা হয়েছে।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9