নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে ফাহাদ-আসলাম

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ফাহাদ বিন সাঈদ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরের কাগজ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসলাম বেগ।

রোববার (৪ ফেব্রুয়ারি) সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।

মোট পাঁচটি পদে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক নয়া শতাব্দী পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ পদে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মোছা. জান্নাতী বেগম এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম মোজতাহীদ প্লাবন নির্বাচিত হয়েছেন।

নিবার্চন চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, বিভিন্ন হলের প্রাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণে আসেন। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ এবং নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. বদরুল আলম বিপুল।

সমন্বিত ৬ ব্যাংকের ১,২৬২টি পদের ফল প্রকাশ
  • ০২ জুলাই ২০২৬
নজরুল বর্ষের অনুষ্ঠানে অতিথি কমিশনার-নির্বাহী কর্মকর্তারা, …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসির বাংলা প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
উন্নত বিশ্বের সঙ্গে মিলিয়ে আধুনিক হবে মেডিকেলের কারিকুলাম: …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসি অনিয়মিতদের বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখ…
  • ০২ জুলাই ২০২৬
৩৩ শতাংশ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না: শিক্ষাম…
  • ০২ জুলাই ২০২৬