খুবি রিসার্চ সোসাইটি-লুমিনেজের যৌথ উদ্যোগে “হোয়াট নেক্সট” সেমিনার

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি (কেইউআরএস) এবং লুমিনেজ কর্তৃক উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার ‘হোয়াটস নেক্সট’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুই পর্বে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক মাহমুদ উজ্ জামান। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করেন। পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য প্রয়োজনীয় দিক গুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, লুমিনেজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ মাহামুদুল হাসান এবং টোফেল এবং জিআরই ইটিএস ইন্ডিয়া এর কান্ট্রি ম্যানেজার আনোয়ার নাসের, মাস্টার ট্রেইনার আতহার আলী, হেড অব অপারেশন আরিফুর রহমান।

বক্তারা দেশের বাইরে স্নাতকোত্তর ক্যারিয়ারের পথ এবং সুযোগ, বিদেশে অধ্যয়নের আবেদনের জন্য টোফেল পরীক্ষার গুরুত্ব, ইউএসএ এর জন্য ফুল-ফান্ড স্কলারশিপ, অ্যাকাডেমিক লক্ষ্যের জন্য সঠিক পরীক্ষা নির্ধারণ করতে আইএলটিএস, পিটিই এবং টোফেল এর ভূমিকা, অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়গুলির ভর্তি প্রক্রিয়াসহ উচ্চশিক্ষার বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন।

সেমিনারে শেষে রিসার্চ টিমকে সার্টিফিকেট প্রদান এবং কুইজ প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয় উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সাফকাত সাজিদ দ্বিতীয় স্থান অধিকার করেন রুকাইয়া বিনতে সুজাউদ্দিন এবং তৃতীয় স্থান অধিকার করেন নাজমুল ইসলাম রবিন।

পরিশেষে কাউন্সেলিং পর্ব অনুষ্ঠিত হয় এখানে বাছাইকৃত পঞ্চাশ জন শিক্ষার্থীকে আবেদন সহায়তা, মূল্যায়ন পরীক্ষা এবং মক পরীক্ষা দেওয়ার ব্যাপারে বিশেষ পরামর্শ ও সহায়তা প্রদান করা হয়।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9